কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টা এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌ চলাচল স্বাভাবিক হবে।
এদিকে সকাল থেকে ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে বিপাকে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা।






























