কিশোরগঞ্জের হোসেনপুরে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবাসী স্বামীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে উধাও হয়েছে এক গৃহবধূ। এ ব্যাপারে প্রবাসী রাকিবের মা পারভিন আক্তার বাদী হয়ে হোসেনপুর থানায় একটি অভিযোগ দায়ের করা করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ জালাল উদ্দিনের ছেলে রাকিব মিয়া (২৪) এর সঙ্গে লক্ষীপুর জেলা সদর, দত্তপাড়া এলাকার আক্কাস আলীর মেয়ে মোছাঃ নাহনুর (মিতু) এর সঙ্গে প্রেম করে বিয়ে হয়।
বিয়ের এক বছরের মাথায় রাকিব মিয়া চাকরির উদ্দেশ্য সৌদি আরবে পাড়ি জমান স্ত্রী নাহনুর ও তার শাশুড়ি বাড়িতে থাকেন। শাশুড়ির অজান্তে সে বিভিন্ন সময় মোবাইল ফোনে কথা বলতেন। গত ১১/০৪/২৬ তারিখ সকালে সে কাউকে কিছু না বলে ঘড়ে থাকা স্বর্ণালংকার যার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং নগদ এক লক্ষ টাকা নিয়ে অজ্ঞাত পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়।
রাকিব মিয়ার মা মোছাঃ পারভীন খাতুন বলেন, আমার স্বামী এবং দুই ছেলে সৌদি আরব প্রবাসী বাড়িতে শুধু আমি আর পুত্রবধু রাকিবের স্ত্রী থাকি। সে দিন আমি জরুরী কাজে পার্শ্ববর্তী গাংগাটিয়া এলাকা আমার বাবার বাড়ির যাই বাড়িতে ফিরে এসে দেখি রাকিবের স্ত্রী নাহনুর (মিতু) ঘড়ে নেই আসপাশের ঘড় বাড়িতে খুজা খুঁজি করে না পেয়ে তার মোবাইল ফোনে কল দেই সে ফোন রিসিভ করে না পড়ে সন্দেহ হওয়ায় ঘরের সুকেসের ড্রয়ার খুলে দেখি ঘরে থাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নেই। যার পরিমাণ অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।তার সাথে থাকা মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।
হোসেনপুর থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।






























