কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

মাদক সেবন ও মাদক বিক্রি বন্ধের দাবিতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা উত্তর গোবিন্দপুরে মানববন্ধন করেছে
স্থানীয় এলাকাবাসী।
মাদক কে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৪ এপ্রিল) জুম্মার নামাজ শেষে আল – এহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে বাকচান্ধা – কালিবাজার রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন মোঃ সোহেল রানা, মোঃ মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ মাহবুব আলম (শিক্ষক), মোহাম্মদ নাঈম. মোহাম্মদ মাজহারুল ইসলাম, সুমন মিয়া, মোঃ রনি মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবো।


















