কিশোরগঞ্জে ডিবির অভিযানে ২ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে গত ২৩ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৭ টি চোরাই মোটরসাইকেল সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) করিমগঞ্জ থানার ধলিয়ারকান্দা ও তাড়াইল থানার কাজলা দক্ষিন খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করিয়া পরিত্যক্ত অবস্থায় থাকা আরও ০২ টি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আরও দুই সদস্য কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া জানান, পুর্বের ৭টি মোটরসাইকেল উদ্ধারের পর আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।