কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক সংস্কার ও পাকা করনের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর ৪ নং ওয়ার্ড উত্তর গোবিন্দপুর মহিলা মাদ্রাসা হইতে কাঠখাল ঈদগাহ হয়ে এলাহী নেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বাঘারীচর জামে মসজিদ পর্যন্ত প্রায় দের কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার মেরামত ও পাকা কারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী, স্কুল ও মাদ্রাসা পরোয়া কুমলমতি শিশু ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সোমবার (২৩ মার্চ) সকাল ১১ টায় উত্তর গোবিন্দপুর এলাকায় জনদুর্ভোগ নিরসন কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, মোঃ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক এলাহী নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ খলিলুর রহমান প্রভাষক গচিহাটা পাকুন্দিয়া ডিগ্রী কলেজ, মাওলানা মোঃ নজরুল ইসলাম সহকারী শিক্ষক বাকচান্দা সিনিয়র ফাজিল মাদ্রাসা, শরিফুল ইসলাম বাদরু সহকারী শিক্ষক বাকচান্সাদা ফাজিল মাদ্রাসা, আব্দুল সাত্তার, নুরুল হক হিরা, নাসির উদ্দিন মাস্টার, চাঁন মিয়া (মেম্বার) মোঃ ইমাম হোসেন, আব্দুল ওয়াহাব আজিজুল হক (প্রবাসী) অলিউল্লাহ, মামুন (গ্রামপুলিশ) এবং জনদুর্ভোগ নিরসন কমিটির আহবায়ক মোঃ সোহেল রানা প্রমুখ।
আমিনুল ইসলাম মাষ্টার বলেন, এলাকার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ গ্রামীণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো স্কুল কলেজ ও মাদ্রাসা পরোয়া ছাত্র-ছাত্রী এবং স্থানীয় লোকজন চলাচল করে থাকে কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বিশেষ করে রাতের বেলায় গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই ছোটবড় দুর্ঘটনা ঘটছে। এ গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
অন্য বক্তারা বলেন, বৃষ্টির সময় সড়কের গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে পথচারী, রিকশাচালক, মোটরসাইকেল আরোহীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে। ছোটবড় দুর্ঘটনা ঘটছে।
বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে দফায় দফায় আন্দোলন কর্মসূচি পালন করা হলেও উপজেলা প্রশাসন ও উপজেলা এলজিইডি র পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।



















