কুড়িগ্রামে জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

কুড়িগ্রাম জেলার একমাত্র শিশুদের সুস্থ ও মানসিক বিকাশের জন্য একটি আধুনিক ও নান্দনিক নকশায় শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে জেলা পরিষদের আয়োজনে এই শিশু পার্কের উদ্বোধন করেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফিরুজুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৭৩ শতক জমিতে ২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয় পার্কটি। শিশুদের বিনোদনের জন্য সুইং চেয়ার, মিনি ইলেকট্রিক ট্রেন, অ্যাডভেঞ্চার কার, মেরি-গো-রাউন্ড, জেড কোস্টার, ওয়ান্ডার হুইল, বাউন্সিং রাইডসহ বিভিন্ন বিনোদন উপকরণ রয়েছে পার্কের মধ্যে।