কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপন

কুড়িগ্রামে নানা আয়োজনের বিশ^ রেড ক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে পতাকা উত্তোলন, মানবশৃঙ্খল, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মাওলানা নিজাম উদ্দিন, এসময় উপস্থিত ছিলেন আজীবন সদস্য সাংবাদিক আশরাফুল হক রুবেল।

রফিকুল হায়দার,নাসিম পারভেজ তারা, মোসলেম উদ্দিন মোল্লা, শাহিন শেখ রঞ্জু, হেদায়েত হোসেন এলিচ, যুব উপদেষ্টা আশিক ইকবাল রাব্বী, যমুনা প্রজেক্টের প্রজেক্ট অফিসার শাহ আলম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও যুব সদস্যরা।

এতে বক্তারা বলেন, দুর্যোগ, সংকট ও মানবিক সহায়তায় রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে তরুণদের আরও বেশি স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার আহŸান জানান তারা।