কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সার, বীজ, ডিজেল, বিদ্যুৎ ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষক ইউনিয়নের নেতাকর্মীরা।

শনিবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ কৃষক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, নেত্রকোণার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে সার, বীজ, ডিজেল, বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। এতে কৃষিকাজ করে কৃষকের পক্ষে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে। কৃষককে বাঁচাতে হলে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষি উপকরণের দাম কমাতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ কৃষক ইউনিয়নের সভাপতি মো. ইকবাল হোসেন, সংগঠনের সম্পাদক সুমন আহমেদ, শামীম তালুকদার , নাজমা আলমসহ অন্যরা।