টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি৷ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন৷
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন গণমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।















