দুস্থ ও অসহায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদের হাসি ফোটাল ‘জনতার ঈশ্বরগঞ্জ’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছিন্নমূল, দুস্থ ও অসহায় অর্ধশতাধিক পরিবারের মাঝে উপহার দিয়ে ঈদের হাসি ফোটাল স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’।
(১৮ মার্চ) বুধবার দিনব্যাপী ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন অলিগলি ঘুরে ঘুরে ছিন্নমূল, দুস্থ ও অসহায় অর্ধশতাধিক পরিবারকে ব্যাগবর্তি ঈদের সদাই পৌঁছে দিয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান,২০২১ সালে জনতার ঈশ্বরগঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি ঈদে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তারা এই আয়োজন নিয়মিত করে আসছে।
সংগঠনটির মডারেটর মাসুম, দিদারুল আলম ও শরিফুল আলম জানান,’প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে জনতার ঈশ্বরগঞ্জের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী করা হয়েছে। এবারের ঈদ প্যাকেজে ছিল- সয়াবিন তেল,সাবান,চাল,ডাল,মুরগির মাংস,সেমাই, চিনি, নুডুলস, পেঁয়াজ, লবণ ও মেহেদি।
ঈদে জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ প্যাকেজ পেয়ে শিউল বেগম,ইজিবাইক চালক ইদ্রিস আলী, রিকশাচালক নয়ন মিয়া ও বিধবা জহুরা খাতুন বলেন,ঈদে কীভাবে বাজার সদাই করবো এই চিন্তায় ছিলাম। কিন্তু জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের লোকজন এসে সেই চিন্তা দুর করে দিয়েছে। তেল থেকে শুরু করে মেহেদী,এমনকি মুরগির মাংসও তারা দিয়েছে। ঈদটা ছেলেমেয়েদের নিয়ে শান্তিতে কাটাতে পারবো আমরা।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন পরিচলনা পরিষদের সদস্য আশরাফুল হক আসিফ, মডারেটর শরিফুল আলম,মাসুম আহমেদ,বায়েজিদ হাসান,ফারুক আহমেদ প্রমুখ।
জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক ও অ্যাডমিন আরিফুল হক বলেন,প্রতি বছরের মতো এবারের ঈদুল ফিতরেও দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফেটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই আয়োজনে আমাদের যারা অর্থ ও শ্রম দিয়ে সহযোগীতা করছেন সবার প্রতি কৃতজ্ঞ।






























