নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে পুরস্কার বিতরণ

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা প্রশাসক, নওগাঁ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডাঃ মোঃ মাহফুজার রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার, নওগাঁ।
এ সময় পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সমস্যায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বক্তাগণ দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং কৃষি ও জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। এ সময় সফল খামারি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






























