নেত্রকোণা- ৫ আসনের সংসদ সদস্যের গাড়িতে হামলা, ভাংচুর

নেত্রকোণা- ৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাংচুর হয়েছে।
এই আসনের সংসদ সদস্য হলেন, মাছুম মোস্তফা।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে উপজেলা সদরের গিরিপথ ফিলিং স্টেশনে এই হামলা ও ভাংচুরের ঘটনা হয়। এসময় সংসদ সদস্য গাড়িতে ছিলেন না।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, সন্ধ্যায় গিরিপথ ফিলিং স্টেশনে সংসদ সদস্যের প্রাইভেটকার তেল আনতে যায়। এসময় কে বা কারা এই গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
হামলায় গাড়িটির কাচ ভেঙে যায়। ঘটনার পর পর হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর সংসদ সদস্য নিজ ফেসবুক একাউন্টে হামলা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি এই হামলার জন্যে বিএনপি দলীয় নেতা- কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন।
সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাংচুরের বিষয়ে উপজেলান বিএনপির সভাপতি আবু তাহের তালুকদার বরেন, এ ঘটনায় বিএনপির কোন নেতা- কর্মী জড়িত নন।
ফিলিং স্টেশনে ২ থেকে আড়াইশ মানুষ তেল নেয়ার অপেক্ষায় ছিলেন। সেখানে কারা হামলা চালিয়েছেন তা আমরা জানিনা।






























