নেত্রকোনার খালিয়াজুরী পরিদর্শনে এপিসি প্রকল্পের যুগ্ম সচিব

একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব এস এম লতিফ নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার বিস্তীর্ণ হাওরের মাটিতে দীর্ঘ সময় অতিবাহিত করেন।
বুধবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মত বিনিময় ও আলোচনা সভা করেন।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন এপিসি প্রকল্পের প্রোগ্রাম অপারেশন এক্সপার্ট মোঃ কফিলউদ্দিন কাইয়া, মহিলা বিষয়ক অধিদপ্তর এর নেত্রকোণা জেলার উপ-পরিচালক আব্দুর রৌফ সরকার, প্রকল্প অফিসের সি আর এফ মোঃ মাহফুজুর রহমান, থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার, সদর ইউপি চেয়ারম্যান গোলাম আবু ইছহাক সহ শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরপর তিনি বেশ কয়েকটি শিশু সুরক্ষা হাব পরিদর্শন করেন এবং সি এফ, পি এলগণের সাথে আলোচনা করেন।






























