নেত্রকোনার দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারকের অধিকারী হলেন পাঁচ গুণি ব্যক্তি

‘‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণ ও নানা কর্মসুচীর মাধ্যমে নজরুল অধ্যয়ন কেন্দ্রের আয়োজনে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৯ মে) বিকেলে বিরিশিরি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল গাভিনা গ্রামে চার গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জলসিড়ি পাঠাগার ও নজরুল অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে কবি নজরুলের সৃষ্টি ও জীবনী নিয়ে আলোচনা করেণ বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, অধ্যাপক হারাধণ সাহা, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন,।

সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, বিএনপি ইউনিয়ন সভাপতি আজিজুল হক ফকির, কবি লোকান্ত শাওন, শিক্ষক হীরেন দাস, সুদীপ সাহা, পাওয়ার ষ্টেশন কোম্পানীর ম্যানেজার সুশান্ত পন্তিত সহ সাংবাদিক, রাজনৈতিক, কবি, শিক্ষক, প্রভাষক প্রমুখ।

এছাড়া কবি নজরুলের কবিতা আবৃত্তি করেন কবি সজল অনিরুদ্ধ ও ক্ষুদে শিল্পী অপলা সাহা এবং নজরুল সংগীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী দ্বিলীপ ঘোষ।

আলোচনা শেষে, আলোকিত সমাজগঠনে নানাবিধ অবদান রাখায়, দৈনিক যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, কবি অনার্য শান্ত, কবি অসীম সরকার, কবি অনিন্দ্য জসীম ও বাচিক শিল্পী কথিকা’কে নজরুল স্মারক সম্মাননা প্রদান করা হয়।

আলোচকগণ বলেন, একটি সমাজের রূপরেখা বদলে দিতে পারে একটি সমৃদ্ধ পাঠাগার। দুর্গাপুর উপজেলায় জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভ‚মিকা রাখছে নজরুল অধ্যয়ন কেন্দ্র ও জলসিঁড়ি পাঠাগার। পাঠকরা খুব সহজেই এই পাঠাগারে এসে সমসাময়িক বিষয়ে সম্যক ধারণা ও বিষয়ভিত্তিক জ্ঞানচর্চা করতে পারছে। আজকের ছাত্ররাই আগামী দিনের জাতির কর্ণধার।

পাঠাগারের বই-পুস্তক একজন শিক্ষার্থীকে স্বশিক্ষিত মানুষ তৈরিতে সহায়তা করে। তাই প্রতিটি গ্রামে-মহল্লায় জলসিড়ির মতো পাঠাগার গড়ে তোলা প্রয়োজন।
এই প্রত্যন্ত গ্রামে দীপক সরকারের হাতে গড়ে ওঠা এই অধ্যায়ন কেন্দ্রটি, নতুন প্রজন্মের মাঝে কাজী নজরুল ইসলামের চেতনা ছড়িয়ে দিচ্ছে।

গ্রামীণ জনপদের মানুষের মাঝে চেতনা জাগছে নজরুলকে জানার, বোঝার ও চর্চা করার। এই কাজে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সেইসাথে এই অধ্যয়ন কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন সহ নানাবিধ উন্নয়নের জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনার-১ দুর্গাপুর-কলমাকান্দা আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়জন।