নেত্রকোনার মদনে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোণার মদন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।

(১ মে) শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে নেত্রকোণা জেলার মদন থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই খোরশেদ আলম ও এসআই নাজমুল হাসানের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহপুর এলাকা থেকে রবিউল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মৃত রোজ আলীর ছেলে।

মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানান গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।