নেত্রকোনার মদনে আন্তজাতিক মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় আন্তজাতিক মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬” উপলক্ষে নেত্রকোনার মদনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনেন আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী সভাপতিত্বে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, শ্রমিক ইউনিয়নে সভাপতি সাইফ উদ্দিন সেকুল, সাধারন সম্পাদক এনামুল হক প্রমুখ।
এ ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।






























