নেত্রকোনার মদনে কৃষকের বোরো ধান কর্তনে ছাত্রদল

নোত্রকোনার মদন উপজেলায় সাধারণ কৃষকদের পাশে দাঁড়িয়ে ধানকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে উপজেলা ছাত্রদল। নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি) আসনে মাননীয় সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কৃষকদের ধান কাটায় সহায়তা করতে মাঠে নেমে সরাসরি অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ছাত্রদল নেতারা জানান, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






























