নেত্রকোনার মদনে গোয়াল ঘরে আগুনে পুড়ে ১টি গরুর মৃ’ত্যু তিন গরু দগ্ধ

নেত্রকোনা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানী গ্রামে ২৯ মে রাত আনুমানিক ৮.০০ দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সালেম উদ্দিনের গোয়ালঘরে থাকা চারটি গরু আগুনে দগ্ধ হয়েছে, সাথে সাথে একটি গরু আগুনে পুড়ে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে সালেম উদ্দিনের গোয়ালঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে গোয়াল।ঘরে থাকা চারটি গরু মধো ১টি মারা যায়,তিনটি গুরুতরভাবে দগ্ধ হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে আতঙ্কিত হয়ে সালেম উদ্দিনের স্ত্রী হৃদরোগে আক্রান্ত হলে স্থানীয়রা তাকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এতে আনুমানিক ক্ষয়-ক্ষতি পরিমান প্রায় ৬ লক্ষ টাকা।

কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ জানান,আমি ঘটনাস্থলে গিয়ে ছিলাম কৃষক সালেম উদ্দিনের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছি তাকে দ্রুত সহযোগি করার জন্য।

সহকারি কমিশনার (ভূমি) শাওলিন নাহার বলেন,আমি সংবাদ পেয়ে সকালে কাইটাইল ইউনিয়নে কেশজানী গ্রামে গিয়ে ছিলাম, আগুনে পুড়ে ১ টি গরু মারা গিয়াছে, তাদের পরিবারকে আবেদন করার জন্য বলা হয়েছে। সরকারি ভাবে সহায়তা করা হবে।