নেত্রকোনার মদনে বন্যা অতিবৃষ্টি বোরো ফসলের ক্ষয়-ক্ষতি দেখতে যুগ্ন সচিব কামরুল ইসলাম

নেত্রকোণা মদন উপজেলায় সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টি কারনে বোরো ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি দেখতে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ কামরুল ইসলাম চৌধুরী সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন ও মাঘান ইউনিয়নে বিভিন্ন হাওরে পরির্দশন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে কথা বলেন। তিনি আরও জানান, ক্ষতি- গ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, রোববার সকালে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব( স্যার) মোঃ কামরুল ইসলাম চৌধুরী উপজেলার গোবিন্দশ্রী ও মাঘান হাওরে বোরো ফসলের ক্ষয়-ক্ষতি পরির্দশন করে ও কৃষকদের সাথে মতবিনিময় করেন। দ্রুত কৃষকদের নামের তালিকা করে প্রেরন করার জন্য নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা, কৃষি অফিসার মাহমুদ রহমান মিজান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দুলাল মিয়া ওসিলিটি মাহমুদুল আলম গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন প্রমুখ।