নেত্রকোনার মদনে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

নেত্রকোনা ৪ আসনের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবরের মতবিনিময় সভা নিজ বাড়ি বাড়ীভাদেরা অনুষ্টিত হয়েছে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বলের সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক, সহ-সভাপতি সামছুল আলম ভূঁইয়া, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, তোফাজ্জল হোসেন, মোঃ মুহাইমিনুল ইসলাম টিটু, আলী উসমান,আব্দুল কাইয়ুম, আলী আজগর পনির, আঙ্গুর রহমান ভূঁইয়া, ইমরান,জাকির হোসেন চৌধুরী, শামছুল ইসলাম চ্যাম্পিয়ন, মোঃ মোহন মিয়া জরিপ আহম্মদ প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রমজান আলী মাষ্টার, একান্ত সচিব মির্জা হায়দার আলী, আঞ্চলিক রাজনৈতিক প্রতিনিধি মাহমুদুল হাসান সভায় উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, আমার লক্ষ্য ও উদ্দেশ্য হল বেকার যুবক ও যুবতিদের বেকারত্ব দূর করা। আমি যেখান থেকে আপনাদের কাছে ফিরে এসেছি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আমি যত দিন বেচেঁ থাকব মানুষের সেবা করব।

ওই দিন তিনি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও পৌর বিএনপির ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে দিন ব্যাপি নিজ বাড়িতে মতবিনিময় সভায় করেন।