নেত্রকোনার মদন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নেত্রকোনার মদন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণের সাথে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। রোববার (২১জুন) বিকালে প্রেসক্লাব সম্মেলন ক্ষকে সভাপতি আল মাহবোব আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভা সনঞ্চালনা করেন সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল।

এতে নবাগত ওসি সালাহ উদ্দিন করিম,সিনিয়র সাংবাদিক সমকালের উপজেলা প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল লতিফ মোতাহার, দৈনিক ইনকিলাব মদন প্রতিনিধি মোশাররফ হোসেন বাবুল, আলী উসমান, আঙ্গুর রহমান ভুইয়া, আব্দুল কাইয়ুম, রায়হান তালুকদার, আব্দুল্লাহ আল রোমান, মোহন মিয়া, জুলাই যোদ্ধা ও সাংবাদিক ইমরান হোসেন প্রমুখ।

মত বিনিময় সভায় সাংবাদিকরা আশা প্রকাশ করে বলেন, মাদক, জুয়া ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ ভূমিকা রাখবেন। তথ্য আদান প্রদান এর ক্ষেত্রে উভয়ের আন্তরিকতা ও সহযোগিতা থাকবে।

ওসি সালাউদ্দীন করিম বলেন, মাদক, জুয়া ও বাল্য বিবাহ প্রতিরোধে সঠিক তথ্য আদান প্রদান জরুরী। তাহলেই এসব ঘটনা দমন ও নির্মূল করা সম্ভব। মাদক ও জুয়া বিরুদ্ধে মদন থানার পুলিশ আপোষহীন।

তিনি আরও বলেন, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশ প্রশাসন আপোষহীন কাজ করবে। তবে সঠিক তথ্য উপাত্ত দিয়ে একটি মাদক, জুয়া মুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন।

সাংবাদিকদের উদ্দেশ্য ওসি আরও বলেন, এমপি স্যারের কঠোর নির্দেশনা মাদক ও জুয়া ব্যাপারে। এসব ক্ষেত্রে কোন আপোষ করা যাবে না। তিনি শুধু স্থানীয় এমপি হিসেবেই নয়, বরং জাতীয় গন্ডি ফেরিয়ে আন্তর্জাতিক মানে মানুষ।

তিনি যেকোনো ধরনের অন্যায় অবিচার বিশেষ করে মাদক বাল্যবিবাহ, জুয়া চুরি সংক্রান্ত ঘটনা নিমূল করা সমম্ভ হবে।