পটুয়াখালীর কলাপাড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় রাতের আঁধারে বৈদ্যতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (৬ নভেম্বর) সকালে লতাচাপলি ইউপির খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় ট্রান্সফরমার চুরি কাজে ব্যবহৃত রশি ও সরঞ্জাম উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে চুরির সময় বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তি নিচে পড়ে যায়। এছাড়া মৃতদেহের শরীরের চামড়া অধিকাংশ ঝলসে গেছে।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।






























