বিএনপিকে জনগণের কাছে হেয় করতে চক্রান্ত করে সারের সংকট সৃষ্টি করা হয়েছে- প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছে সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোন আন্দোলন হয়নি। একটি রাজনৈতিক দল সদস্যরা যেসব এলাকায় নির্বাচিত হয়েছে সেখানে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে সারের সংকটের আন্দোলন করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কনসার্ন বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসময় স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি কোন কলঙ্ক নেবে না। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করা প্রয়োজন তা করতে প্রশাসনকে নির্দেশনা দেয়া হবে এবং আগামী জানুয়ারি মাস হতে ৩০জুনের মধ্যে নির্বাচন শেষ হবে বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে তিনি সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী কুড়িগ্রাম সার্কিট হাউসে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার কুড়িগ্রাম মোঃ ফজলে রাব্বি। পরে প্রতিমন্ত্রী জেলা প্রশাসক আয়োজিত আইনশৃংখলা এবং কুড়িগ্রাম জেলা উন্নয়ন সভায় অংশ নেন।

এ সময় তার সাথে ছিলেন রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর সিটি প্রশাসক মাহফুজুন নবী ডন, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা সহ জেলা বিএনপি অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।