ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা

ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ঈশ্বরগঞ্জে এলাকায় যৌথ মহড়া এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় অনুষ্টিত হয়।

(৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনষ্টিটিউট, ঢাকার সহযোগিতায়, সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ময়মনসিংহের আয়োজনে ঈশ্বরগঞ্জ চরনিখলা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। উক্ত কর্মশালায় সম্মানিত অতিথিবৃন্দ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানোর পাশাপাশি সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন।

নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে এক যৌথ বৃহৎ মহড়া অনুষ্ঠিত হয়। যৌথ মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন বিশ্বাস, বালাদেশ সেনাবাহিনী, র‌্যাব,আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা পুলিশের পক্ষ হতে নির্বাচন প্রচারণার পাশাপাশি সর্বসাধারণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে উদাত্ত আহবান জানানো হয়।