ময়মনসিংহের নান্দাইলে ফ্যামেলি কার্ড বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়। (শনিবার) উপজেলা বিএনপির আহবায়ক,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি উপস্থিত থেকে লোকদের হাতে কার্ড তুলে দেন। প্রতিমন্ত্রী বলেন ‘জনগণের প্রাপ্য সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ড পেতে কাউকে কোনো নেতার কাছে যেতে হবে না, কোনো কমিশনও দিতে হবে না।নান্দাইলের চর বেতাগৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে ৭’শ ৩০ জন ভাতাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড দেওয়া হয় হয়।প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন‘কৃষকদের কৃষি কার্ড প্রদান,রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সরকারের পরিকল্পনায় রয়েছে। দ্রুত বাস্তবায়ন যোগ্য প্রকল্পগুলো সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। অপরদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে দ্বিতীয় ধাপে দেশের ২০টি জেলার ২০টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ কর্মসূচির আওতায় একযোগে ২০ জেলার ১৪ হাজার ৩’শ৭০জন ভাতাভোগীর কাছে ফ্যামিলি কার্ডের অর্থ পাঠানো হয়।

এসময় অন্যান্যের মাঝে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, থানা অফিসার ইনচার্য সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।