ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গ্রন্থাগার এর উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ বৃহস্পতিবার উদযাপন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ইঞ্জিনিয়ার মোঃ সোহরাওয়ার্দী,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর গ্রন্থাগারিক ফৌজিয়া আক্তার। আলোচনায় অংশ গ্রহণ করেন বাকৃবি”র প্রক্টর প্রফেসর ডক্টর মোঃ আব্দুল আলীম, চরখরিচা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ চান মিয়া ফকির।
সঞ্চালক উপস্থিত সকলের উদ্যেশ্যে বলেন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর উপস্থিত থাকার কথা থাকলেও নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তিনি শারীরিক ভাবে উপস্থিত না থাকলেও অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন।
স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এর সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ আব্বাছ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার, ময়মনসিংহ এর উপস্থাপক স্বপ্না চাকলাদার এ্যানি।
গণগ্রন্থাগার চত্বরে বেলুন উড়িয়ে ৭ম জাতীয় গণগ্রন্থাগার দিবস-২০২৬ এর শুভ উদ্ধোধন করে গ্রন্থাগারের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।






























