ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন: ওয়াহিদ এমপি

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।
শনিবার কলেজের লাইব্রেরি ভবনে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদ এমপি একথা বলেন।
এমপি বলেন, কলেজটির উন্নয়ন বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে তিনি আশাবাদী।
এসময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে গঠনমূলক রাজনৈতিক চর্চার আহ্বান জানান এবং র্যাগ ডে বা অন্য কোনো কার্যক্রমের নামে যেন কোনো শিক্ষার্থী হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ডক্টর আব্দুল মজিদ,শিক্ষক প্রফেসর ডক্টর রুস্তম আলী ও শিক্ষার্থী রবিন মোল্লা।অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






























