মাদক থেকে দূরে রাখতে ভোমরাদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মাহাবুব আলমের ফুটবল বিতরণ

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ইসলামপুর এলাকায় ভোমরাদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মাহাবুব আলম ফুটবল বিতরণ করেছেন।

বুধবার (৬ আগস্ট) সকালে ইসলামপুরে স্থানীয় তরুণদের মাঝে এ ফুটবল বিতরণ করা হয়।

এ সময় মাহাবুব আলম বলেন, “মাদক নয়, খেলাধুলাই হোক তরুণদের নেশা। যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।” তিনি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করবে এবং মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে ভোমরাদহ ইউনিয়ন ছাত্রদলের কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও এলাকার তরুণরা উপস্থিত ছিলেন।