ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অর্থনৈতিক জোনের জমি পরিদর্শন করেন.মনিরুজ্জামান

ঈশ্বরগঞ্জে স্পেশাল অর্থনৈতিক জোনের জন্য নির্ধারিত “চরের জায়গা”পরিদর্শন করা হয়েছে।(১৫ মার্চ) বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপ-সচিব আবু হেনা মোঃ মোস্তাফা কামাল। এই ইকোনমিক জোনটি যথাযথভাবে বাস্তবায়ন করা হলে হতে পারে এ অঞ্চল উন্নয়নশীল।এছাড়াও সহকারি কমিশনার( ভূমি) ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক ফখরুল ইমাম এমপি’র সুযোগ্য সন্তান জাকারিয়া আল ইমাম,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল হাদী, উপজেলা জাতীয় পার্টির নেতা ও এমপির একান্ত সহকারি মোঃ আবদুল মতিন,উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল হাসান খান সেলিম সহ আরো অনেকেই পাশে ছিলেন।



























