যুবনেতা ধর্মসিং চাকমাকে হত্যার প্রতিবাদে কুদুকছড়িতে বিক্ষোভ, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ

পার্বত্য জেলার রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্মিশিং চাকমাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ই এপ্রিল) সকালে জেলা সদরের কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(পিসিজেএসএস) সশস্ত্র সদস্যরা ধর্মশিং চাকমাকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করে এবং এসময় গুলিতে তার দুই বোন কৃপাসোনা চাকমা ও ভাগ্য সোনা চাকমা আহত হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: জসীম উদ্দীন বলেন, আমরা ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানাবো।
এদিকে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতাকে হত্যার প্রতিবাদে কুতুকছড়িতে সড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। তাদের অভিযোগ পিজেএসএস(সন্তু)-এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্মসিং চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাঙামাটি-খাগড়াছড়ি আন্ত: সড়ক অবরোধ পালন ও কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে পিসিজেএসএস-এর একদল সশস্ত্র সন্ত্রাসী কুদুকছড়ি উপর পাড়ায় (আবাসিক নামে পরিচিত) হানা দিয়ে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা করে এবং তার দুই বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমার ওপর গুলি বর্ষণ করে গুরুতর জখম করে।
তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)’র সহ-প্রচার সম্পাদক সজীব চাকমা এই বিষয়ে অস্বীকার করে বলেন, এ ঘটনারা তাদের অভ্যন্তরীন কোন্দলের কারনে হয়েছে। আমরা গনতান্ত্রিক অন্দোলনে বিশ্বাসী, অস্ত্র দিয়ে নয়।
উক্ত ধর্মশিং চাকমাকে হত্যা ও দুই নিরীহ নারীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিন সংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধের ডাক দেয়। তারা কুদুকছড়ি, ঘিলাছড়ি ও বেতছড়ি এলাকায় সড়কে টায়ার-আগুন জ্বালিয়ে, বাঁশ ও গাছের গুড়ি ফেলে সকাল ১১টা পর্যন্ত অবরোধ পালন করেন। এ সময় নেতৃবৃন্দ তাৎক্ষণিক ডাকা অবরোধ সফল করতে সহযোগিতা করার জন্য সড়কে যাতায়াতকারী লোকজনের প্রতি আহŸান জানান।
কুদুকছড়ি এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করা হয়। ঘিলাছড়ি এলাকায় সড়কে গাছের গুড়ি ও আগুন জ্বালিয়ে অবরোধ পালন করা হয়। বেতছড়ি এলাকায় সড়কে বাঁশ ফেলে অবরোধ পালন করা হয়।
এরপর অবরোধ তুলে নিয়ে তিন সংগঠনের নেতা-কর্মী, সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঘটনার প্রতিবাদ জানান।
মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সভাপতি চয়ন চাকমার সভাপতিত্বে ও কাউখালী উপজেলা শাখার সভাপতি সুজেস চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফের প্রতিনিধি তনুময় চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রিতা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি সদর উপজেলা সভাপতি পল্লব চাকমা।
ইউপিডিএফ প্রতিনিধি তনুময় চাকমা ধর্মশিং চাকমাকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের সহযোগী গণসংগঠনের নেতা-কর্মীদের হত্যা নতুন কোন ঘটনা নয়। আঞ্চলিক পরিষদের চেয়ার ধরে রাখার জন্য ফ্যাসিস্ট হাসিনা আমলের চেয়ে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছেন সন্তু লারমা।
সরকারের এজেন্ডা বান্তবায়নের জন্য সেনাবাহিনীর সহায়তায় তিনি তার সশস্ত্র বাহিনীকে লেলিয়ে দিয়ে প্রতিনিয়ত হত্যাযজ্ঞ চালাচ্ছেন।
তিনি সন্তু লারমার খুনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহŸান জানান এবং অবিলম্বে সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণপূর্বক হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ছাত্রনেতা চয়ন চাকমা বলেন, সাপছড়ি ইউনিয়নের শুকরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালযে কাল বিকেল থেকে সেনাবাহিনীর একটা টিম অবস্থান করছে। আর আজ সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরা কুদুকছড়ি আবাসিক এলাকায় যুবনেতা ধর্মসিং চাকমাকে হত্যা করেছে। এতে না বুঝার কোন কথা নয় যে, সেনাবাহিনীর সহায়তায় এই হত্যার ঘটনাটি সংঘটিত করা হয়েছে। তিনি ধর্মশিং চাকমাকে হত্যার তীব্র নিন্দা জানান ও হত্যাকারীদের গ্রেফতারও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী রিতা চাকমা বলেন, ২০২৫সালের ১৬ই মার্চ সেনাবাহিনীর সহায়তায় সন্তু লারমার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা খামার পাড়ায় নির্মল খীসাকে হত্যা করেছিল। আজকেও একই কায়দায় তারা ধর্মশিং চাকমাকে হত্যা করেছে। তিনি অবিলম্বে হত্যাকারী সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।































