লালমনিরহাটের হাতীবান্ধা প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাটের হাতীবান্ধা প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক, সিনিয়র সাংবাদিক স্বপন কুমার দে ও কাজী আলতার হোসেন, ফারুক হোসেন নিশাত, জাহাঙ্গীর আলম রিকো, কাজী শাহ আলম, মফস্বল সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু,।
রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, রিপোর্টার্স ইউনিটের সদস্য সচিব কাজী আসাদুজ্জামান খোকন, স্টার টিভির জেলা প্রতিনিধি সাব্বির হোসেন লাভলু, মোহনা টিভির জেলা প্রতিনিধি সুমন খান, নিউজ’২৪ এর জেলা প্রতিনিধি রবিউল হাসান, বার্তা -২৪ এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন, কালবেলার উপজেলা প্রতিনিধি তমাল কান্তি রায় প্রমুখ।





















