সাজেকের শান্তিপূর্ণ সমাধানে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে: ওয়াদুদ ভূঁইয়া

আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে; ইউএনও-র মধ্যস্থতায় এই কমিটির মাধ্যমে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, বিষয়টি খুব দ্রুত সমাধান হয়ে যাবে মন্তব্য করেছেন খাড়াছড়ি ২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া,এমপি।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হেডম্যান ও কারবারিগণের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
তিনি জানান, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক এলাকার নিরাপত্তা ও পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধানের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন ২৯৯ আসনের রাঙ্গামটি সংসদ সদস্য দীপেন দেওয়ান, এমপি, জেলা প্রশাসক নাজমা আশরাফি, রাঙামাটি পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব সহ সামরিক কর্মকর্তা এবং জেলার হেডম্যান কার্বারীগণ উপস্থিত ছিলেন।






























