সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উক্ত অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) এর তাৎপর্য তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাতী শাখা মোঃ শফিউল ইসলাম,।

সরকারি প্রধান শিক্ষক দিবস শাখা ওয়াহিদা সুলতানা, সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস, মোঃ তাজুর রহমান প্রমুখ। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুজ্জামান।

এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজায়ের হোসেন।