সিলেটের বিশ্বনাথে নিজ এলাকায় বীরচিত সংবর্ধনা পেলেন বৃটিশ ডেপুটি লেফটেন্যান্ট মোজাহিদ খান এমবিই

সিলেটের বিশ্বনাথে নিজ এলাকার হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন বৃটেনের রাজা চালর্স মনোনীত গ্রেটার মানচেষ্ঠারের ডেপুটি লেফটেন্যান্ট বিশ্বনাথের কৃতি সন্তান মোজাহিদ খান এমবিই। গত ১৩ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের খানপাড়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে তাকে এই বীরচিত সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেটের বর্ষিয়ান সাংবাদিক বশীরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, বিশ্বনাথের কৃতি সন্তান আহমদ আলী।
সভায় বক্তারা বলেন, তরুণ বয়সে মোজাহিদ খান সদূর ব্রিটেনে স্থানীয় কমিউনিটিতে অসামান্য অবদান রাখায় বৃটেনের রাজা ৩য় চালর্স মনোনীত গ্রেটার মানচেষ্ঠাওে ডেপুটি লেফটেন্যান্ট হিসেবে প্রতিনিধিত্ব করার মত সম্মানজনক অর্জন করে নিজ এলাকাসহ দেশবাসীকে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছেন। পাশাপাশি রাজা চালর্স কর্তৃক ’মেম্বার অফ দ্যা অর্ডার অফ দ্যা বৃটিশ এ্যাম্পায়ার (এমবিইি) পদকে ভূষিত হয়ে বৃটেনে বাঙ্গালী কমিউনিটির মুখ উজ্জল করেছেন। বক্তারা প্রত্যাশা করেন মোজাহিদ খানের এই গৌরবপূর্ণ সাফল্যে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্ম দেশের জন্য আরো অনেক গৌরবপূর্ণ সাফল্য নিয়ে আসবে।
বালাগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মাওলানা মাসুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, বিশিষ্ঠ আইনজীবি সিরাজুল ইসলাম, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সমাজসেবী সামছুন নূর, প্রভাষক কাজী মাওলানা নূর উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা খছরুজামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক সুহে খান, মোতাহির খান, সবুজ খান প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও সম্মননা ক্রেষ্ঠ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এলাকাবাসীর সম্মানে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়।






























