ময়মনসিংহ জেলা পুলিশের মাসব্যাপি বাস্তব প্রশিক্ষণ

ময়মনসিংহে মাসব্যাপী বাস্তব প্রশিক্ষণ গ্রহণের অংশ হিসেবে ৪৩ তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মোতাইনুল ইসলাম ও আশীষ কুমার বিশ্বাস রবিবার যোগদান করেন।ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।এসময় মোঃ আবদুললাহ্ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আসাদুজ্জামান শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) উপস্থিত ছিলেন।