সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামী গ্রেফতার

সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার এজহারনামীয় ০১ আসামি গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জনাব এ কে এম সাহাবুদ্দিন শাহীন পিপিএম, মধ্যনগর থানা, সুনামগঞ্জ এর দিকনির্দেশনায়, এসআই/নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মধ্যনগর থানাধীন ০৪নং মধ্যনগর সদর ইউনিয়নের অর্ন্তগত মধ্যনগর বাজার এলাকা হইতে বিশেষ অভিযান পরিচালনাকালে আসামিকে গ্রেফতার করা হয়।
মধ্যনগর থানার ,এফআইআর নং-৮, তারিখ- ২০ মার্চ, ২০২৬; জি আর নং-২৩, তারিখ- ২০ মার্চ, ২০২৬; সময়- ২০:৩৫ ধারা- 143/447/323/324/325/307/506(2)/34 The Penal Code, 1860 এর এজাহার নামীয় আসামী হলেন ১। মোঃ মাছুম (৩১), পিতা-মোঃ জাকারিয়া, সাং-কামাউড়া, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ গ্রেফতার করে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জনাব এ কে এম সাহাবুদ্দিন শাহীন পিপিএম জানান অদ্য ২১/০৩/২০২৬ইং খ্রি: রাত্র ১৯.৪০ ঘটিকায় আসামীকে থানায় আনা হয়। পরবর্তীতে আগামীকাল যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।






























