হাওরে আগাম বন্যার ঝুঁকি,বোরো ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কয়েক দিনের বৃষ্টি ও গুমোট আবহাওয়া কৃষকদের মনে করিয়ে দিচ্ছে গত কয়েক বছরের তিক্ত স্মৃতি। নেত্রকোণা মদন উপজেলার বিভিন্ন হাওরে আগাম বন্যা ও ভারী বৃষ্টির পানি বোরো জমিতে প্রবেশ করছে। উপজেলায় বেশ কয়েকটি সুইসগেট রয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে এসব সুইসগেট ঢালা অকেজো থাকায় পানি প্রবেশ করছে। এতে আতঙ্কে দিন কাটছে হাওর অঞ্চলের কৃষকরা।”কৃষক বাঁচলে বাচঁবে দেশ’ সবার আগে বাংলাদেশ”।
এমন সংবাদে নেত্রকোনার ৪ আসনের এমপি লুৎফুজ্জামান বাবরের নির্দেশে যে সকল এলাকার সুইসগেট অকেজো ও বোরো জমিতে পানি প্রবেশ করছে এসব এলাকা পরিদর্শন করার জন্য সকল নেতাকর্মীদের নির্দেশ এবং দ্রুত সময়ে কৃষকদের জন্য বোরো ফসল রক্ষায় আরও কি পদক্ষেপ গ্রহণ করা যায় এ বিষয়ে নেতাকর্মীদের মতামত চেয়েছেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
নির্দেশ পাওযার সাথে সাথে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, প্রায় ৫ শতাদিক খালি বস্তা দিয়ে কৃষকদের সহযোগীতা করেন। এ সময় বিভিন্ন বাঁধ ও সুইচগেট পরির্দশ করে উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, এমপির রাজনৈতিক সচিব মাহমুদুল হাসান,
বিএনপির দপ্তর সম্পাদক মিল্লাদ হোসেন গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিক আহমেদ সম্রাট, মাঘান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম রহিছ উদ্দিন যুবদলের নেতা মোবারক হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা আল আমিনসহ বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।ঘাটুয়া গ্রামের কৃষক আনাম মিয়া জানান, হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়েও রয়েছে নানা অভিযোগ। ইতোমধ্যে জলাবদ্ধতা হাওরের অনেক জমি পানির নিচে তলিয়ে গেছে,মদন উপজেলার বালই নদী খনন করা হলে জলাবদ্ধতা অনেকটা কমে যাবে বলে স্থানীয় জনগনের দাবী।





























