মসজিদের ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মসজিদের ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।














