দেশে রক্তাক্ত জনপদ ছাড়া জনগণকে তারা কিছুই দিতে পারেনি: রিজভী

বিএনপিসহ গণতন্ত্রকামী বিরোধীদলগুলোকে নিশ্চিহ্ন করা আওয়ামী লীগের অন্যতম এজেন্ডা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৫ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা থানার পাইথল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশীদকে সোমবার প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এ বিবৃতি দেন রিজভী।
বিবৃতিতে রিজভী বলেন, ‘বিএনপি নেতা ডা. হারুনুর রশীদকে কুপিয়ে হত্যা দেশজুড়ে পৈশাচিকতার আরেকটি বর্বর দৃষ্টান্ত। আওয়ামী লীগ যে মানবিকবোধশূন্য রাজনৈতিক দল তার বহিঃপ্রকাশ ঘটলো হারুনুর রশীদকে পৈশাচিক কায়দায় হত্যার মাধ্যমে। হত্যা, গুমের সংস্কৃতি তৈরি করে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে চাচ্ছে। দেশে রক্তাক্ত জনপদ ছাড়া জনগণকে তারা আর কিছুই দিতে পারেনি।’
তিনি বলেন, ‘এভাবে হত্যা ও নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ আর টিকে থাকতে পারবে না। প্রতিটি নির্মমতা ও হত্যাকাণ্ডের জবাব জনগণ একদিন করে নেবে।’
বিবৃতিতে রিজভী অবিলম্বে ডা. হারুনুর রশীদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।
অন্যরা এখন যা পড়ছেন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার















