শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে ‘বেরোবির নবগঠিত ছাত্রদল কমিটি’

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য ঘোষিত ছাত্রদল কমিটি। শনিবার পড়ন্ত বিকেলে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেন নবনির্বাচিত কমিটির নেতারা।
এছাড়া শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কুশলাদী বিনিময় করেন। সাক্ষাৎকালে শহীদের মা-বাবা ও স্বজনরা আবু সাঈদের সংগ্রামী জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। ছাত্রদল নেতারা বলেন, দেশের জন্য জীবন দেওয়া শহীদদের প্রতি সম্মান ও দায়িত্ববোধ থেকেই তাদের এই উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ ইয়ামিন, সাধারণ সম্পাদক জহির রায়হান, সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পি, সহসভাপতি তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, দপ্তর সম্পাদক সুমন হোসাইন, প্রচার সম্পাদক রানা প্রমুখ। এছাড়া আরও অনেকে শহীদের কবর জিয়ারতে অংশ নেন।

















