ঠাকুরগাঁওয়ে জুম্মা নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র, স্থানীয় জনগণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি নুর করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর।

এ সময় জেলা বিএনপির সভাপতি পয়গাম আলী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়োজকরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।