‎রংপুরের পীরগঞ্জে বিএনপির উদ্যোগে কম্বল বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায় পীরগঞ্জ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পীরগঞ্জ সরকারী শাহ্ আব্দুর রউফ কলেজ মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রায় সহস্রাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক রংপুর-২৪, পীরগঞ্জ-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনু জামান শাহিন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু প্রমূখ।