নেত্রকোনার মদনে যে বিদ্যালয়ে নিয়মিত দেয়া হয় কোরআন শিক্ষা

নেত্রকোনার মদনে ব্যতিক্রম একটি স্কুল যেখানে কুমলমতি শিশুদের নিয়মিত
কোরআন শিক্ষা দেয়া হয়। এরই ধারা বাহিকতায় শনিবার ২১ শিক্ষার্থীকে কোরআনের ছবক দেয়া হয়েছে কোরআন ছবক অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন মুফত্তি নজরুল ইসলাম।
ব্যতিক্রম এ বিদ্যালয়টির নাম কাইটাইল নাজির হোসেন স্মৃতি একাডেমি। প্রে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রকৌশলী মাসুদ মিয়ার তত্ত্বাবধানে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। গত ০২ বছর ধরে সুনামের সহিত এ প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
কোরআন শরিফ উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইনঞ্জিনিয়ার মাসুদ মিয়া, প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার মোঃ শহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ রফিকুল ইসলাম, মেহেরুনন্নেছা স্কুলের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক,বিদ্যালয়টির সহকারি শিক্ষক সাদেক আহম্মেদ, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল প্রমূখ।






























