কুড়িগ্রাম পৌরসভার সাবেক ৮ কমিশনারের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে সোহেল হোসনাইন কায়কোবাদ

আওয়ামীলীগ ও জাতীয়পার্টি সমর্থক কুড়িগ্রাম পৌরসভার সাবেক ৮ কাউন্সিলর আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছে। সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের হাতে ধানেরশীষ তুলে দিয়ে সাবেক কাউন্সিলর আনিছুর রহমান ও মোস্তফা কামাল, হারুনুর রশিদ, আব্দুল মালেক, জমশেদ আলী টুংকু, সংরক্ষিত মহিলা কমিশনার,সহিরন বেগম, মুক্তা বেগম ও এবং হলোখানা ইউনিয়নের সাবেক কমিশনার মকবুল হোসেন যোগদান করেন।

পরে তারা বিএনপির সদস্য ফরম পূরণ করেন। এ সময় তাদের বিএনপির ব্যাচ পরিয়ে ও ফুল হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান উপলক্ষে কুড়িগ্রাম পৌর বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান,প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীস মার্কার প্রাথী জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক আহবায়ক উমর ফারুক, সাবেক সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন, আজিজুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব।

সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, সঞ্চালনা করেনসদস্য সচিব আব্দুল আলীম। এ সময় উপস্তিত ছিলেন কুড়িগ্রাম পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন কমিশনার, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান সহ কুড়িগ্রাম জেলা বিএনপি,উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশ্যে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক একটি দল। শহীদ জিয়ার আদর্শকে আপনারা হৃদয়ে লালন করলে তবেই প্রকৃত বিএনপির কর্মী হয়ে উঠতে পারবেন, নচেত নয়।

প্রধানবক্তা জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন,বিএনপি জনগনের দল আর আপনারা ছিলেন জনগনের সেবক। বিএনপির নীতি ও আদর্শকে ভালবেসে দলের জন্য তিনি সকলকে কাজ করে জনগনের হৃদয়ে স্থান করে নেবার জন্য আহবান জানান।

এ সময় যোগদানকারীদের পক্সে বক্তব্য রাখেন কমিশনার মোস্তফা কামাল ,আনিছুর রহমান,আব্দুল মালেক।