ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের পাড়াবাসাটিতে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য,সমাজসেবক আলহাজ ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ।

এসময় ইঞ্জিনিয়ার মাজেদ বলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি দেশ গড়ার লক্ষে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিয়ে তাকে বিজয়ী করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া চান।

এসময় মগটুলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ মোঃ ফরহাদ হোসেন আকন্দ,সদস্য সচিব মোঃ শামছুল হুদা দুলাল সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।