১১দলীয় জোট থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এলডিপির মনোনয়ন, সমর্থকদের উচ্ছ্বাস

১১ দলীয় জোট থেকে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য আরঙ্গজেব
বেলালকে মনোনয়ন দেওয়ায় এলাকায় ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই তাঁর সমর্থক ও অনুসারীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোটের মাঠে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ময়মনসিংহ ৮ থেকে ১১ দলীয় জোট থেকে শক্তিশালী প্রার্থী হিসেবে ছিলেন সাবেক এমপি শাহ্ নূরুল কবীর শাহিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মনজুরুল হক হাসান (বাংলাদেশ জামায়েতে ইসলামী ), আহমেদ হোসেন ভূঞা (খেলাফত মজলিস)
মনোনয়ন প্রসঙ্গে আরঙ্গজেব বেলাল বলেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দয়ায় এবং সকলের দোয়ার বরকতে আমাকে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে মনোনীত করায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “নির্বাচনে চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্যে সকলের সক্রিয় সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি। স্বল্প সময় ও ব্যস্ততার কারণে যদি কারও সঙ্গে যোগাযোগে অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে থাকে, তবে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নির্বাচনকে নিজের মনে করে এগিয়ে আসবেন।”
এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, আল্লাহ যেন এই নির্বাচনী যাত্রায় সবাইকে সহায়তা করেন।






























