ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের পাশে করাতকলগুলোকে গাছের গুড়ি সরানোর সর্বশেষ সতর্কতা

ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত করাতকলগুলোর বিরুদ্ধে সড়কের পাশে রাখা গাছের গুড়ি অপসারণে সর্বশেষ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) এ সতর্কতা জারি করা হয়। এ সময় সড়কের শৃঙ্খলা বজায় রাখা ও যান চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট করাতকল মালিকদের দ্রুত গাছের গুড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযান ও তদারকির সময় উপস্থিত ছিলেন ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটির সদস্যরা। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা ভূমি কর্মকর্তা ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, রাস্তা পাশে এই ভাবে গাছের গুড়ি রেখা যারা রাস্তায় চলাচলের পরিবেশ নষ্ট করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে, এখন সতর্ক করা হচ্ছে দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট করাতকলগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।