নেত্রকোণায় বটগাছের প্রার্থী ধানের শীষকে সমর্থন দিয়ে সরে দাড়ালেন

নেত্রকোণা -২ আসনে বিএনপি প্রার্থী ডা. আনোয়ারুল হককে সমর্থনে দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহিম।

সোমবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাব এর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসে গাজী আব্দুর রহিম এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে গাজী আব্দুর রহিম বলেন, “জুলাই অভ্যূত্থানের ফসল হিসেবে মানুষ সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চান। ১০ দলীয় জোটে জামায়াতে ইসলামী আসন ভাগাভাগি নিয়ে মোনাফেকি করেছে। দলের জেলা কমিটির সিদ্ধান্তে ঐক্যের অংশ হিসেবে বিএনপির প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছি।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ক্বারী সাইদুর রহমান, হাজী রজব আলী, মোহাম্মদ হোসাইনসহ অন্যরা।