ময়মনসিংহে ধানের শীষের প্রার্থী ওয়াহিদের সমর্থনে নির্বাচনী সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সদরের অষ্টধার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উপস্থিত সকলে জানান কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের প্রার্থীর বিজয়ের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে কাজ করছেন।এসময় বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের লোকজন শরীক হন।