ফেরাউন, নমরুদের মসনদ টেকেনাই, জালেম-দুর্নীতিবাজদের মসনদও টিকবেনা

পটুয়াখালী ০৪ আসনে নির্বাচনি জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমি কারো বিরুদ্ধে না বলি, তবে এতটুকু বলতে চাই, আপনাদের চেহারা আয়নার সামনে দেখেন।

আপনারা ভয় দেখান? ফেরাউনের মসনত টেকেনাই, নমরুদের মসনদ টেকেনাই, সাদ্দাতের মসনত টেকে নাই, জালেমদের-দুর্নীতিবাজদেরও মসনত টিকবেনা। ইনশাল্লাহ হাত পাখা মার্জকার বিজয় হবে।

শনিবার রাত আটটায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে হাত পাখার প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান এই দেশকে ৫৪ বছরের যে রন্দ্রে রন্দ্রে দুর্নীতি, দূঃশাসন ও সন্ত্রাস এক কথায় মায়ের কোল সন্তান হারা হওয়া এটা পরিবর্তনের জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম।

আমরা মানুষকে আশ্বস্ত করেছিলাম এজন্যই এ কলাপাড়াতে আপনাদের মোস্তাফিজুর রহমানকে এই সমাজ পরিবর্তনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলাম। ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে যদি মোস্তাফিজুর রহমান বিজয়ী হতে পারে, আমি দ্যার্থহীন কণ্ঠে বলছি আপনাদের মুখে আল্লাহ হাসি ফুটাবে।

সভায় পটুয়াখালী-৪ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান মিসবাহ ও সহ-সভাপতি হোসেন ইবনে সরওয়ার সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা।

তবে এর আগে বিকাল থেকেই দফায় হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সভায় যোগদান করেন।